তাদের নিয়ে ‘ট্রু স্টোরি’

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৬:২৭

‘ট্রু স্টোরি’তে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল সত্যি ঘটনা নিয়ে একটি নাটক নির্মাণ হলো মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলকে জুটি করে।
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটির নাম ‘ট্রু স্টোরি’।
এতে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া ও সুষমা সরকার। ঢাকার উত্তরার একটি বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে সম্প্রতি।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি লেখা। হাস্যরসের মাধ্যমে পারিবারিক কিছু বক্তব্য দিতে চেয়েছি এর মাধ্যমে। আমার আশা, দর্শকরা সহজেই গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন।’
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ট্রু স্টোরি’। একই সময়ে ইউটিউবে সিনেমাওয়ালার অফিসিয়াল চ্যানেলেও উন্মুক্ত হবে এটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প