Being Human autumn/winter collection coming v soon... @bebeinghuman pic.twitter.com/EyNcl0aP1i
— Salman Khan (@BeingSalmanKhan) November 16, 2020
‘বিইং হিউম্যান’ হলো সালমান খানের পোশাক ব্র্যান্ড। যার মালিক, শুভেচ্ছাদূত ও মডেল খোদ সালমান নিজেই।
পোশাক প্রতিষ্ঠানটি নিয়ে মাঝে মধ্যেই বিজ্ঞাপনে হাজির হয়েছেন এই তারকা। এবার তেমন একটি প্রচারণা নিয়ে ইনস্টাগ্রামে হাজির হলেন সালমান। পোস্ট করে জানিয়েছেন, শরৎ ও শীতের সংগ্রহ নিয়ে শিগগিরই হাজির হচ্ছে বিইং হিউম্যান।
মজার বিষয় হলো, শীতের পোশাকের এই বিজ্ঞাপনে সালমানের গায়ে ছিল না কোনও জামা! খালি শরীরে ঘোড়ার পিঠে চেপে প্রচারণার কাজটি সেরেছেন। আর এ নিয়ে ইতোমধ্যে নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, চলচ্চিত্রে শরীর দেখাতে দেখাতে শীতের কথা ভুলেই গেছেন এই তারকা। ‘ইউনিক আইডিয়া’ বলে অনেক ভক্তের কণ্ঠে প্রশংসাবাক্যও ঝরেছে।
তবে, বিষয়টি নিয়ে তেমন একটা গা করেননি এই তারকা। উত্তরও দেননি ঝাঁঝালো কোনও মন্তব্যের।
এদিকে, শিগগিরই সালমানকে দেখা যাবে ‘রাধে’ ছবিতে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। আরও আছেন রণদীপ হুদা ও দিশা পাটানি। ছবির প্রযোজক সালমান নিজেই। পরিচালনায় প্রভুদেবা।
সূত্র: দ্য ট্রিবিউন, ডিএনএ



