ভিন্ন গল্পে নিশো-মেহজাবীন, মিলছে প্রশংসা

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৪:৩৪আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:০৬

ভিন্ন গল্পে নিশো-মেহজাবীন, মিলছে প্রশংসা এই সময়ের অন্যতম নাটক জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের নাটক মানেই প্রেম-পাগলামি আর বিরহের সম্মিলন!
সম্ভবত এবারই প্রথম, এই জুটি এমন নিয়মের বাইরে হাঁটলেন। ‘সানগ্লাস’ নামের একটি নাটকে জোট বাঁধলেন, যেখানে প্রেমের ছিটেফোঁটাও নেই! এবং নাটকটিকে লুফে নিলেন দর্শকরা।
কাজল আরেফিন অমির নির্মাণে নাটকটি প্রকাশ হয় ৫ নভেম্বর, মোশন রক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। প্রকাশের মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউ! যা এই সময়ে আলোচিত ঘটনা বটে।
নির্মাতা বলেন, ‘‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি! ভাবিনি, দর্শক সেই কাজটাকেই এতটা ভালোবাসবেন। প্রেমের বাইরে গিয়ে নির্মাণের জন্য এটা অনেক বড় ভরসার বিষয়।’’
নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে আছেন জিয়াউল হক পলাশ।
নাটকের গল্পে দেখা যায়, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় তার সানগ্লাসগুলোর দামও কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়। এরপরেই জমে ওঠে গল্প।
সানগ্লাস:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প