এবার অটোরিক্সা চালক অমিতাভ!

বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০০
image

অটোরিক্সা চালক অমিতাভ প্রথমে সাইকেলে চেপে বসেছিলেন। ছবির নাম ছিল ‌'পিকু'। এরপর একটু যেন পদন্নোতি। হয়েছিলেন স্কুটি চালক। সর্বশেষ দেখালেন আরও বৈচিত্রতা। অটোরিক্সা ঠিকই হাঁকিয়েছেন কলকাতার প্রকাণ্ড রাস্তায়। শেষের দুটি বাহন ব্যবহার করেছেন তার নতুন ছবি 'তিন'-এর জন্য।
আর কলকাতা শহরের নতুন এ অটো গাড়িচালককে দেখে যাত্রীদের চোখ যেন কপালে!
নীল চেক শার্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল- এ ছিল তার বেশভূষা। পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’-এর শ্যুটিংয়ে আপাতত কলকাতায় বলিউড শাহেনশাহ।
তার এ নতুন চালক ‌'জীবন' নিয়ে কথাও বলেছেন তিনি। রসিক অমিতাভ সাংবাদিককে টুইটারেও ঠিকই দেখিয়ে দিয়েছেন, ‌'আরে কলকাতায় এসে তো কখনও সাইকেল, কখনও ভটভটি (স্কুটি) চালিয়েছি। এবার টোটোও (অটোরিক্সা) চালালাম। টুইটারে ছবি দিয়েছি। দেখ নেবেন কিন্তু।’
নতুন এ ছবিতে মূখ্য আরও দুটি চরিত্রে আছেন বিদ্যা বালন ও নওয়াজুদ্দিন সিদ্দিক।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প