সুস্থ হয়ে শুটিংয়ে অপূর্ব, সঙ্গে সাবিলা

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৫:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৮

অপূর্ব ও সাবিলা করোনা জয় করে শুটিংয়ে ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। হাসপাতাল থেকে ফিরে ১৬ দিন বাসায় ছিলেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) নাটকের শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় এই অভিনেতা।

রাজধানীর উত্তরায় অংশ নেওয়া এই নাটকের নাম ‘তোমার হাতটি ধরে’। মুরসালিন শুভর গল্পে এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। রোমান্টিক ঘরানার এই নাটকটিতে থাকছে হাস্যরসও।

পরিচালক এস আর মজুমদার বলেন, ‘‘তোমার হাতটি ধরে’ রোমান্টিক কমেডি ধরনের কাজ। তাই বলে ভাঁড়ামো কিছু নয়; স্বাভাবিকের মধ্যেই যেটা হাসির খোরাক জন্মাবে- তেমনই। নাটকটির জন্য অপূর্বের মতো অভিনেতার প্রয়োজন ছিল। তাই আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। অপূর্ব ও সাবিলার মাঝখানে হাসির খোরাকের জন্ম দেবে টিয়া পাখি। আশা করছি, দর্শকরা বেশ উপভোগ করবেন।’’
কাজে ফিরতে পারায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন অপূর্ব। তিনি বলেন, ‘অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। এই সময়টাতে অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি- যা আসলে বলে শেষ করা যাবে না। সবার প্রতি আমি কৃতজ্ঞ। শারীরিক দিক থেকে একটু দুর্বল লাগলেও কাজে ফিরে সেটা আর অনুভব হচ্ছে না। শুটিংয়ের বাইরেও নির্মাতা ব্যক্তিগতভাবে যথেষ্ট স্পেস দিচ্ছেন এবং টেক কেয়ার করছেন। এমন ভালোবাসা কয়জনে পায়! আমি একদমই ঠিক আছি।’’

অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ। সাউন্ডটেকের ব্যানারে এটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত মুক্ত হবে বলে জানা যায়।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প