সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ১৩:১২আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৩:৫৯

সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন নাট্যজন মামুনুর রশীদ।
জানা গেছে, এই সরোদশিল্পী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সংগীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খাঁর নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ও সেতার বাদক ছিলেন।
সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন সরোদশিল্পী শাহাদাত হোসেন খান। তার যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প