শুভেচ্ছাদূত মেহজাবীন

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৭:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:৩২

মেহজাবীন চৌধুরী অভিনেত্রী হিসেবে ছোট পর্দায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনেও মাঝে মাঝে হাজির হন তিনি।
এবার একটি মুঠোফোন প্রতিষ্ঠানের জন্য টানা প্রচারণায় অংশ নেবেন জনপ্রিয় এই তারকা। কারণ, স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে চলতি সপ্তাহে চুক্তিবদ্ধও হয়েছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ব্র্যান্ড হিসেবে টেকনো মোবাইল বাংলাদেশে নতুন নতুন ফিচার আনছে। ইতোমধ্যে এগুলো বেশ আলোচিত। এগুলোই মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে তুলে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে চাই।’

টেকনো জানায়, শিগগিরই বাংলাদেশের বাজারে তাদের ব্র্যান্ডের নতুন ক্যামন-১৬ প্রিমিয়ার আসছে। তার প্রচারে যুক্ত হবেন মেহজাবীন চৌধুরী।

আর এ কারণে বেশ কিছু ক্যাম্পেইনে অংশ নেবেন এই অভিনেত্রী। হাজির হবেন বিজ্ঞাপন নিয়েও।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প