তারেক মাসুদের জন্মদিনে ১০ স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

তারেক মাসুদ ৬ ডিসেম্বর বিকল্প ধারার চলচ্চিত্রের পথিকৃৎ তারেক মাসুদের জন্মদিন। এদিনকে ঘিরে তরুণ নির্মাতাদের নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।
যার মধ্যে নির্বাচন করা হয়েছে সেরা ১০টি চলচ্চিত্র। আর এগুলো সবই দেখা যাবে অনলাইনে।
বিষয়টি নিশ্চিত করেছে প্রতিযোগিতার আয়োজক তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট সূত্র। এটি সহযোগিতায় আছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও ইমেশন ক্রিয়েটর। এর আগে চলচ্চিত্রগুলো একটি মিলনায়তনে প্রদর্শনের কথা ছিল। করোনার কারণে এটি এবার অনলাইনে হবে।
নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যগুলো হলো, ৪০৪ এরর, আগুয়ান, বিফোর দ্য ল, বায়োস্কোপ, ইন্টারভ্যাল, লটারি, মিনিয়াং, নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট এবং দ্য এন্ডলেস সার্কেল।
আগামী ৬ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে এগুলো দেখানো হবে বলে জানালেন ইমেশন ক্রিয়েটরের প্রধান ও আয়োজনের অন্যতম বিচারক নির্মাতা প্রসূন রহমান।
তিনি বলেন, ‘‘জীবন ঘনিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন নির্মাতা হিসেবে তারেক মাসুদ নতুন প্রজন্মকে উৎসাহ দিতেন সবসময়। তাই ‘রিলে-রেস’-এর মতো করে পূর্বসূরিদের কাজকে এগিয়ে নেওয়ার কথা যেমন ভাবতেন, তেমনি পরবর্তী প্রজন্মকেও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্যে প্রস্তুত করে তুলতেন। সেই ভাবনা থেকেই চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা।’’
জানা যায়, চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৫৭টি চলচ্চিত্র জমা পড়েছিল।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, খুশী কবির, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।

তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২০ নির্বাচিত সেরা ১০...

Posted by Tareque Masud Short Film Competition on Wednesday, December 2, 2020
/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প