দশ বছরের বন্ধুত্ব, অবশেষে প্রেম

বিনোদন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪১

দশ বছরের বন্ধুত্ব, অবশেষে প্রেম জল্পনা সত্যি হলো। পপতারকা রিয়ান্নার প্রেমের পড়ার খবর মিথ্যে নয়। কয়েক মাস ধরে হাওয়ায় ভেসে বেড়িয়েছে এই গুঞ্জন। অবশেষে জানা গেলো, নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
দীর্ঘদিনের বন্ধু র‌্যাপার অ্যাসেপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রিয়ান্না। সম্প্রতি সংগীতের এই দুই তারকাকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এরপর আমেরিকান সাপ্তাহিক পিপল ম্যাগাজিনকে তাদের প্রেমের বিষয়ে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ বছরের জানুয়ারিতে ধনকুবের হাসান জামিলের সঙ্গে রিয়ান্নার ছাড়াছাড়ি হয়। তিন বছর প্রেম করেছেন তারা। পুরনো প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরপরই তার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
প্রায় এক দশক ধরে রিয়ান্না ও অ্যাসেপ রকির বন্ধুত্ব। বিভিন্ন অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে পা মাড়িয়েছেন তারা। কিন্তু তখন শুধুই বন্ধু ছিলেন তারা।
২০১৩ সালে রিয়ান্নার ওয়ার্ল্ড ট্যুরের শুরুতে কনসার্টে অংশ নিয়েছিলেন অ্যাসেপ রকি। ৩২ বছর বয়সী বারবাডোজের এই গায়িকার ‘ককিনেস’ গানে পাওয়া গেছে তাকে। এছাড়া প্রেমিকার সৌন্দর্য প্রসাধনীর নতুন প্রচারণায় অংশ নিয়েছেন ৩২ বছর বয়সী এই র‌্যাপার।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প