এবার দেশের সিনেমায় নোবেল, সঙ্গে হুমায়ূন

সুধাময় সরকার
০৫ ডিসেম্বর ২০২০, ১৬:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৩০

নোবেল, তামিম ও আহম্মেদ হুমায়ূন এবার সিনেমায় পাওয়া যাবে ভারতের ‌‘সারেগামাপা’খ্যাত বাংলাদেশের নোবেলকে। তার চেহারা নায়কোচিত হলেও, আপাতত নায়ক হিসেবে নয়; নোবেল সিনেমায় যুক্ত হচ্ছেন গান দিয়ে।
অডিও-ভিডিও পেরিয়ে আলোচিত নোবেলের প্লেব্যাক অভিষেক হচ্ছে এবার। কলকাতার সিনেমায় আগেই গাইলেও দেশের জন্য এবারই প্রথম। সিনেমার নাম ‘মুখোশ’।
ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের এই ছবিটির টাইটেল গানটিতে কণ্ঠ দেবেন নোবেল। কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। যার মাধ্যমে সম্প্রতি দেশের অডিও-ভিডিও ইন্ডাস্ট্রিতে জমকালো অভিষেক হলো নোবেলের। গানটির নাম ছিল ‘অভিনয়’।
হুমায়ূন জানান, সম্প্রতি নোবেল সিনেমার গানটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কথা ও সুর এরমধ্যে শেষ। চলছে গানটির শরীর তৈরির কাজ। শিগগিরই হবে রেকর্ডিং।
গানটি প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এরমধ্যে নোবেলের সঙ্গে আমার ভালো একটা জুটি তৈরি হয়েছে। আমাদের ‘অভিনয়’ গানটি সফলতার পর প্রতিনিয়ত নতুন নতুন গান তৈরি করছি। এবার আমরা সিনেমাতেও কাজ শুরু করলাম। সত্যি বলতে, যে কোনও ভালো কাজের জন্য দরকার টিম ওয়ার্ক ও সততা। সেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আশা করছি, মেলো রক ঘরানার সিনেমার গানটিও ভালো কিছু হবে।’’
পরিচালক জানান জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে কাজ চলবে।
সিনেমার নায়িকা হিসাবে পরিমনি ও নায়ক রোশান চুড়ান্ত হয়ে আছেন। রহস্যময় একটি মুখ্য চরিত্রে থাকছেন মোশাররফ করিম। আরও অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরণ্য বিজয়, রঙ্গিলা সাধুসহ অনেকেই।
২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমার পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করছেন ইফতেখার শুভ নিজেই।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প