আজাদের ‘মুক্তি’!

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২৩:০১

আজাদ ও রিপা শিরোনামটা কনফিউজিং! কারণ, আজাদ মানেই তো মুক্তি। যদিও এখানে দুটি শব্দের ব্যাখ্যা আলাদা।
নির্মাণাধীন ‘মুক্তি’ চলচ্চিত্রে নায়ক হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় মডেল আজাদ। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। ছবিটিতে মোট সাত জন নায়ককে দেখা যাবে! যার অন্যতম হলেন আদর আজাদ।
জানা গেছে, অন্য ছয় নায়কের নামও চূড়ান্ত হয়েছে। যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে ৭ ডিসেম্বর জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে।
নির্মাতা আগেই জানালেন, সাত নায়কের বিপরীতে অভিনয় করবেন একমাত্র নায়িকা রাজ রিপা। এটাই তার প্রথম সিনেমা।
এদিকে জানা গেছে, ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ।

আজাদের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিও:

আজাদ বলেন, ‘ইফতেখার চৌধুরীর মতো নামকরা নির্মাতার ছবিতে কাজ করছি, এটা আমার জন্য দারুণ ঘটনা। অ্যাকশনধর্মী চলচ্চিত্র এটি। যার জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হচ্ছে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।’
‘মুক্তি’র চিত্রনাট্য লিখেছেন গুঞ্জন রহমান। সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। ৫ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।
সম্প্রতি আদর আজাদ কাজ করেছেন ‘চিৎকার’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আঁচল আঁখি।
এছাড়াও ‘পোড়া অন্তর’ নামের আরও একটি ছবিতে কাজ করেছেন আজাদ। এতে তার বিপরীতে দেখা মিলবে অরিনকে। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বজলুর রাশেদ চৌধুরী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প