রাজ রিপার সাত নায়ক যারা

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৪:০৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪

আরজু, আমান, আদর, রিপা, অপু, তন্ময়, সাইফ ও জিলানি (ঘড়ির কাঁটার দিক) চলতি বছরের শুরুর দিকে নির্মাতা ইফতেখার চৌধুরী তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‌‘মুক্তি’র নায়িকাকে সামনে এনেছিলেন। জানিয়েছিলেন, নবাগত রাজ রিপা থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। যার বিপরীতে থাকবেন সাত নায়ক! কিন্তু অপ্রকাশিতই ছিল তাদের নাম।

অবশেষে জানা গেলো তারা কারা! পরিচালক ইফতেখার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক মাসে বেশ কয়েকজন নায়কের নাম আমরা প্রকাশিত করেছি। গতকাল (৬ ডিসেম্বর) সর্বশেষ জনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তিনি হলেন রাশেদ মামুন অপু। তাকে আমরা জাঁদরেল অভিনেতা হিসেবেই চিনি। এবার তিনি আসছেন নায়কের ভূমিকায়।’
এদিকে জানা যায়, ছবিতে বাকি ছয় নায়ক হিসেবে আছেন আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান।

এর গল্প প্রসঙ্গে জানা যায়, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা।

রাজ রিপা বলেন, ‘ছবিতে আমি ১৭ থেকে ১৮ বছরের এক মেয়ে। এর জন্য নোয়াখালীর ভাষা শিখছি। নিজে আরও গ্রুমিং হচ্ছি। বাইক চালানোতে আরও দক্ষ হয়েছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করছি।’

জানা যায়, ডিসেম্বরের ২০ তারিখ থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প