মাদ্রিদ জিতলেন জয়া আহসান

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৪:০৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:১২

‘রবিবার’-এ জয়া ও প্রসেনজিৎ জয়া আহসানের মুকুটে যুক্ত হলো আরও একটি জয়ের পালক। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ সেরা নারী অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি।
ভারতীয় ছবি ‘রবিবার’-এর জন্য এই স্বীকৃতি পেলেন। সিনেমাটি আরও একটি পুরস্কার জিতেছে, চিত্রনাট্যের জন্য সেরা হয়েছেন পরিচালক অতনু ঘোষ।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশের ১৮ জন অভিনেত্রীর মধ্যে আমি নির্বাচিত হয়েছি। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর দিলেন অতনু দা! ভালো লাগছে তিনিও পুরস্কার পেয়েছেন। অতনু দা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, বুম্বা দা (প্রসেনজিৎ) অনেক সহযোগিতা করেছেন এটা বড় করে বলতে হবে আমাকে।’
গত ৬ সেপ্টেম্বর অনলাইনে এই উৎসবের ফলাফল ঘোষণা করা হয়। তবে সেটির প্রতিধ্বনি জয়া-অতনুদের কাছে এতোটা বিলম্বে আসার কারণ খুঁজে পাওয়া যায়নি।
গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় ‘রবিবার’ ছবিটি। এখানে প্রথমবারের মতো জুটিবেঁধে কাজ করেন দুই বাংলার সেরা দুজন প্রসেনজিৎ ও জয়া আহসান।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশেও মুক্তি পায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প