অভিনয়ে নির্মাতা অমিতাভ রেজা

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৬:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৬:৫১

অমিতাভ রেজা দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ নির্মাণ করে বড় পর্দায় মাইলফলকও তৈরি করেছেন।
এবার সেই বড় পর্দাতেই হাজির হচ্ছেন তিনি। তবে ক্যামেরার পেছনে নয়, সামনে। এবার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
রফিক সিকদার পরিচালিত নতুন ছবি ‘বসন্ত বিকেল’-এ স্বনামেই আসছেন অমিতাভ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা।

রফিক সিকদার বলেন, ‘আমার ছবির নায়ক সিনেমা পাগল যুবক। তার আদর্শ অমিতাভ রেজা। সে স্বপ্ন দেখে, একদিন অমিতাভ রেজার মতো বড় পরিচালক হবে। একটি টিভি সাক্ষাৎকারে সে অমিতাভের আসনে চলে যায়। তবে তা কল্পনায়।’
নির্মাতা আরও বলেন, ‘অমিতাভ রেজা নিজেই তার ভূমিকায় অভিনয় করবেন। অতিথি হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। আগামীকাল (১৫ ডিসেম্বর) সকালে এশিয়ান টিভির স্টুডিওতে এর দৃশ্যধারণ হবে।’

‘বসন্ত বিকেল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ। এখানে শিপনকে অমিতাভের ভক্ত হিসেবে দেখা যাবে।

নির্মাণের পাশাপাশি ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিক সিকদার নিজেই। চলতি বছর শুরুর দিকে শুটিং শুরু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবারও গত ৯ ডিসেম্বর রাজধানীর অদূরে মুন্সীগঞ্জে শুরু হয় ছবির দৃশ্যধারণের কাজ।
পরিচালক জানান, অমিতাভ ও গানের দৃশ্যধারণ ছাড়া বাকি সব শুটিং শেষ। শিগগিরই ক্যামেরা বন্ধ করবেন তিনি।
ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু, তানভীর তনুসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প