তারিনের টেলিছবি ‘রানার’

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮

তারিন জাহান পোস্ট অফিসের একজন অসহায় রানারের গল্প নিয়ে নির্মিত টেলিছবিতে অভিনয় করলেন তারিন জাহান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ এই টেলিছবি। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সেলিম আহমেদ। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা দোদুল জানান, ৭৫ পরবর্তী সময়ের গল্প এটি। গ্রামের পোস্ট অফিসের খতিব মিয়াকে নিয়ে এই গল্পটি। যিনি একজন মুক্তিযোদ্ধা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের চিঠিপত্র বিলি করার কাজটা খুব আন্তরিকতার সঙ্গে করেন। একা মানুষ তিনি। বাড়িতে ছোট্ট একটা ঘর। তার ভেতরে অনেক কষ্ট। যার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘরের দেয়ালে রাখা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে একা একা সব সুখ-দুঃখের কথা বলেন তিনি।
শতাব্দী ওয়াদুদ অন্যদিকে বন্ধু, সহযোদ্ধা মাজেদ কমান্ডারের স্ত্রী তারিন খুব দৃঢ়চেতা মানুষ। স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর একা হয়ে গেলেও অসহায়ত্ব বুঝতে দেননি কাউকে। তার আন্তরিকতায় আপ্লুত হন খতিব। তার দেবর মিন্টু মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির হয়ে কাজ করেছেন। এখন গ্রামের চেয়ারম্যান হতে চায়। রাস্তা করবেন বলে খতিবকে তার বাড়ি ছেড়ে দিতে বলে। কিন্তু খতিব তার বাপ-দাদার ভিটা ছেড়ে যাবেন না বলে জানিয়ে দেয়। এক রাতে খতিবকে ঘুমের মধ্যে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেয় মিন্টুর লোকেরা।
এগিয়ে যায় টেলিছবিটির গল্প।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প