মা হলেন তাহসিন

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

তাহসিন মা হলেন অভিনেত্রী সিফাত-ই তাহসিন। ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই লাক্স তারকা।
মেয়ের নাম রেখেছেন নোরাইজা আত্রেয়ী নিজামী। হাসপাতালে তার সঙ্গে আছেন স্বামী তানভীর জাভেদ। তিনি জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।
২০১৮ সালে করপোরেট কর্মকর্তা তানভীর জাভেদের সঙ্গে বিয়ে হয় তাহসিনের। বাচ্চা হওয়ার আগে গত মাসে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তারা।
সে সময় তাহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র এসেছি। চিকিৎসকরা ডিসেম্বরে কন্যাসন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা বলেছেন।’
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পরিচিত পান সিফাত-ই তাহসিন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৮ সালে বিয়ে করেন তানভীর ও তাহসিন। এরপর মিডিয়ায় কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
তাহসিন সর্বশেষ নাটকে অভিনয় করেছেন চলতি বছরের মাঝামাঝি সময়ে। এর নাম ছিল ‘ভাইরাল মাসুদ’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প