তৈরি হলো সোনু সুদের মন্দির

বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১৩:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৬:১৬

সোনু সুদের মন্দির ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্মাণ করা হয়েছে বলিউড অভিনেতা সোনু সুদের মন্দির। রীতিমতো সেখানে তার মূর্তি তৈরি করে মানুষরা তাকে পূজা করছেন। কারণ, করোনাকালে যখন যেভাবে সম্ভব অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই বলিউড অভিনেতা।

মহামারির সময় থেকে গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে তার নাম। এমন কঠিন সময়ে তিনিই হয়ে উঠেছিলেন দুস্থ-দরিদ্রদের ‘মহামানব’। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। এমনকি নিজে পড়েছেন ঋণে। সেই মানবদরদী অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই মন্দিরটি তৈরি করেছেন স্থানীয়রা।

ইতোমধ্যে রাজ্যটির দুব্বা টান্ডা গ্রামের বাসিন্দারা মন্দির উদ্বোধনও করে ফেলেছেন। তেলেঙ্গানাবাসীর ভাষ্য, ‌‘এই দেশে কেবল একজন ঈশ্বরই রয়েছেন। তিনি অভিনেতা সোনু সুদ।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সেই মন্দিরের ছবি পোস্ট করেছেন সোনু সুদও। একইসঙ্গে তিনি এটার যোগ্য নন বলে মন্তব্য করেছেন। অভিনেতা বলেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি মাত্র। এর বেশি কিছু নয়।’

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, সোনু নিজের যোগ্যতা নিয়ে যাই বলুন না কেন, সাধারণ এই মানুষগুলো তাকে কর্মের ভিত্তিতেই দেবত্বের স্থান দিয়েছেন।

সূত্র: জি নিউজ

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প