মা হারালেন নিরব

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৩:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭

সকালে লাশবাহী গাড়ির সামনে নিরব। ছবি- সাইফ চন্দন চিত্রনায়ক নিরব হোসাইনের মা নূরজাহান আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আজ (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ও নিরবের পরিবারের এক সদস্য।

জানা যায়, নূরজাহান আলম কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আজকে আন্টির ডায়ালাইসিস করার তারিখ ছিল। তবে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি পূর্ব কাফরুলের বাসায় ছিলেন।’

এদিকে জানা যায়, মরদেহ নিয়ে নিরব ইতোমধ্যে গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায় রওনা দিয়েছেন। জানাজা শেষে সন্ধ্যায় বসন্তপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে নূরজাহান আলমকে দাফন করা হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প