তিশার সঙ্গে সিয়াম-নাবিলা

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪০

তিশার সঙ্গে সিয়াম-নাবিলা দেশের জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রীদের একজন নুসরাত ইমরোজ তিশা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হিসেবেও সমাদৃত। একসময় ছিল তার গানের দল, নাচেও পারদর্শী তিনি।
বিনোদনের প্রায় সব শাখায় পদচারণা হলেও কখনও উপস্থাপনায় তাকে দেখা যায়নি। এবার সেই আসনেও বসলেন এই তারকা।
‘দ্য বক্স’ নামের একটি গেম শোতে এই ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। ইতোমধ্যে ধারণ করা হয়েছে এর প্রথম পর্ব। এতে অতিথি হয়ে এসেছেন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
তিশা বললেন, ‘প্রথমবারের মতো নিয়মিত উপস্থাপনা করছি। এটি একটি গেম শো। এখন টেলিভিশনে অনেক শো হচ্ছে। সেই জায়গা থেকে এই অনুষ্ঠানে পুরোপুরি ভিন্নতা আনা হয়েছে। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।’
তিনি জানান, এখানে প্রতি পর্বে অংশ নিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। ফলে অনুষ্ঠানের বাইরেও তিশার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন উঠে আসবে।
নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘অনুষ্ঠানটির প্রথম সিজন আমরা পাঁচ পর্বে ভাগ করেছি, যা একসঙ্গে এনটিভি ও এটিএন বাংলায় প্রচার হবে। আশা করি আমার নির্মিত আগের টিভি শোগুলোর মতো এটিও সবার পছন্দ হবে।’
অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প