মা হারালেন এ আর রাহমান

বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬

মায়ের সঙ্গে এ আর রাহমান অস্কার পুরস্কারপ্রাপ্ত বলিউড সংগীত পরিচালক এ আর রাহমানের মা করিমা বেগম আজ (২৮ ডিসেম্বর) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শ্বাসকষ্টজনিত কারণে চেন্নাইতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, করিমা বেগম দীর্ঘদিন ধরে নানারকম অসুস্থতায় ভুগছিলেন। এছাড়া এ আর রাহমান নিজেও টুইটারে মায়ের ছবি শেয়ার করেন। যদিও সেই ছবির সঙ্গে কিছু লেখেননি তিনি।

এ আর রাহমানের খুব কাছের মানুষ ছিলেন তার মা। মায়ের উৎসাহেই তিনি গান নিয়ে এগিয়ে গেছেন। এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেছিলেন, ‘একাদশ শ্রেণিতে পড়াকালীন মা আমাকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন এবং গানের চর্চা শুরু করার উৎসাহ দেন। তিনি জানতেন সংগীতই আমার সবচেয়ে ভালো পেশা হতে পারে। এটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন।’

আজ অবধি নিজের জীবনের সব সাফল্যের কৃতিত্ব মাকেই দিয়ে এসেছেন এ আর রাহমান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প