বাবা হারালেন জায়েদ খান

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

বাবার সঙ্গে জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

আজ ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। তিনি বলেন, ‘আব্বা অসুস্থ ছিলেন। আজ (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। উনার প্রথম জানাজা মোহাম্মদপুরে হবে।’

চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘মরদেহ এখন হাসপাতলে আছে। ঘণ্টা দুয়েক পর রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে নিয়ে যাওয়া হবে তাকে। বাদ মাগরিব সেখানে জানাজা। এরপর গ্রামের বাড়ি পিরোজপুরে নেওয়া হবে তাকে। শেষ জানাজা সম্পন্ন করে দাফন করা হবে আগামীকাল।’

উল্লেখ্য, এক বছর আগে গলায় অপারেশন হয়েছিল এম এ হকের। তিনি ক্যানসারের রোগী ছিলেন। এবার নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ১৫ দিন আগে গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হলেও উন্নতি তেমন একটা হয়নি। আজ সকালে তিনি মারা যান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প