চলে যাওয়ার গান দিয়ে হলো শুরু!

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:২৮

চিরতরে চলে যাওয়ার গান দিয়ে শুরু হলো নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকাশনা!

‘আমি চিরতরে চলে যাবো’ শীর্ষক নজরুলগীতি দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অন্তর্জালে অভিষেক হলো অস্ট্রেলিয়াভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান অপেরা মিউজিক স্টেশন-এর কার্যক্রম।

মীর মাসুমের সংগীতায়োজনে গানটি কণ্ঠে নিয়েছেন টিভি রিয়েলিটি শো থেকে উঠে আসা কেয়া রহমান। ভিডিওতে মডেল হিসেবে দেখা মিলেছে মাসুম-কেয়া দুজনকেই।

মীর মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই গানটি দিয়েই একটা প্রযোজনা প্রতিষ্ঠানের অভিষেক হলো! এটা নিশ্চয়ই ভালো লাগার বিষয়। তারচেয়ে বড় কথা, এক জীবনে অনেক গানই করেছি। তবে এবারই প্রথম নজরুলগীতির সংগীতায়োজন করলাম। কাজটি কঠিন ছিল, তবে দিনশেষে প্রজেক্ট প্রকাশের পর আরামই লাগছে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প