৫০ টাকায় আসিফের সিনেমা

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৪:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:২২
image

১৯তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ দেখানো হবে সংগীত বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।

সংগীতশিল্পী হিসেবে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন আসিফ আকবর। প্রথমবারের মতো নায়ক হয়ে হাজির হয়েছেন ‘গহীনের গান’-এ। বাংলাঢোল প্রযোজিত ছবিটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করে ও প্রশংসিত হয়। এবার ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।

এই প্রসঙ্গে বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, ‘এটি খুব আনন্দের সংবাদ যে, একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সাথে আমাদের ছবিটি দেখানো হচ্ছে। আশা করি, এবার অনেকেই নতুন করে এটি উপভোগ করতে পারবেন।’

তিনি আরও জানান, একই উৎসবে প্রযোজনা প্রতিষ্ঠানটির আরেকটি ছবি নির্বাচিত হয়েছে, এর নাম ‘কাসিদা অব ঢাকা’। অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্রটি আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।

‘গহীনের গান’ নির্মাণ করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প