রাহাতকে ফেরত পাঠাল ভারত

বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৫:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২০:৪৫

রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের জনপ্রিয় সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানকে হায়দারাবাদ শহরে ঢুকতে দিল না সেখানকার নিরাপত্তাকর্মীরা। শহরটির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে উপমহাদেশের অন্যতম এ শিল্পীকে।

বৃহস্পতিবার সকালে তিনি ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। উদ্দেশ্য ছিল, হায়দারাবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে শহরে প্রবেশ করতে না দিয়ে উল্টো আবুধাবির একটি বিমান ধরতে সাফ জানিয়ে দেয়।

বলা হয়, টেকনিক্যাল কারণে তাকে ফিরে যেতে হবে। সঙ্গে এও বলা হয়- তার কাগজপত্রে কিছু ঝামেলা আছে। তাই দ্রুত তাকে দেশ ভারত করতে হবে।

কিন্তু রাহাত হায়দারাবাদের তাজ ফালাকনুমাতে পূর্বনির্ধারিত কনসার্টে অংশ নিতে এর আগের দিনই ভারতের দিল্লিতে নেমেছিলেন। সেখানের কোনও কর্মকর্তা এ ধরনের অভিযোগ করেননি।

উল্লেখ্য, ভারতজুড়ে অসহিষ্ণুতা নিয়ে কিছুদিন আগে রাহাত ফতেহ আলি খান কথা বলেছিলেন। তিনি তার কয়েকটি কনসার্ট বাতিলের অভিযোগ করেছিলেন সেসময়।

এদিকে এমন ঘটনার বিপরীতে একইদিন পাকিস্তানের আরেক জনপ্রিয় গায়ক আদনান সামিকে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি আজ ১ জানুয়ারি থেকে দেশটির নাগরিক।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প