‘হায়দার’ সিনেমায় গাইলেন শফি মণ্ডল

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৮

দেশের প্রখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল। বর্তমান সময়ের বিউটি, সালমাসহ অনেক জনপ্রিয় শিল্পীর গুরু তিনি। সম্প্রতি এই গায়ক কণ্ঠ দিয়েছেন ‌‘হায়দার’ শিরোনামের সিনেমার গানে।

এর নাম ‘মাতাল ঘ্রাণ’। গানটি লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ নিজে। এর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে শফি মণ্ডল বলেন, ‌‘‘সিনেমায় গান করার একটা অন্যরকম মজা আছে। গাওয়ার সময় চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। বেশ আরাম করে ‘মাতাল ঘ্রাণ’ গানটি গেয়েছি।’’

আর ছবির পরিচালক রুবেল আনুশ বললেন, ‘চমৎকার এই গানটি আমার সিনেমাকে নতুন মাত্রা দেবে। শ্রুতিমধুর সুর ও সংগীতের সঙ্গে দারুণ গায়কিতে এটিকে উপভোগ্য করে তুলেছেন আমাদের সবার প্রিয় শফি মণ্ডল। উনার কণ্ঠে এই গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

সমসাময়িক ঘটনা, সামাজিক বার্তা ও বিনোদন নিয়ে তৈরি হয়েছে ‘হায়দার’ ছবি। ইতোমধ্যে টানা ১৪ দিন কাজ করে শুটিং শেষ করা হয়েছে। এর প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ।
জানা যায়, ‘হায়দার’ মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প