পরিচালক তৌকীর প্রযোজক তমা

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৫:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:২৪

মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে পরিচিতি চিত্রনায়িকা তমা মির্জার। তার নামের পাশে যুক্ত হচ্ছে আরও একটি বিশেষণ। প্রযোজক হিসেবে নাটক ও ভিডিও কন্টেন্ট নির্মাণে আসছেন তিনি।
আর প্রথম কাজেই পরিচালক হিসেবে পাশে পাচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদকে।

তমার প্রযোজনা প্রতিষ্ঠান মির্জা’স ক্রিয়েশন-এর জন্য ঈদের নাটক তৈরি করছেন তৌকীর।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তমা।

তিনি বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম। তৌকীর ভাইয়ার সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’

এদিকে, দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া তার হাতে রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপকাহিনি’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ।

আর তৌকীর সর্বশেষ শুটিং সম্পন্ন করেছেন ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প