বাংলাদেশি গানে লগ্নজিতা চক্রবর্তী

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৪

২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় ‘সোয়েটার’। এর ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়।

রণজয় ভট্টাচার্যের সুরে এটি গেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।

এবার তারা দুজনে গাইলেন বাংলাদেশি গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। গানের শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই।

শ্রুতিমধুর এ প্রেমের গানটির রেকর্ডিং গত মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে উন্মুক্ত করা হবে।

লগ্নজিতা চক্রবর্তী ক’বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রণজয় ভট্টাচার্যের সুর করা ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতিকেও ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় বর্তমানে সফল গানের জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের।

তারাই এবার গাইলেন বাংলাদেশের জন্য শাহদাব আকবর লাবু চৌধুরী কথায়। এই গীতিকার বলেন, ‘এটা নিরেট প্রেমের গান। মনে হয়েছে গানটি এ জুটির সঙ্গে সবচেয়ে ভালো যাবে। তাই সময় নিয়ে কাজটি করা।’

লাবু, লগ্নজিতা ও রণজয় এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরীর লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভঙ্কর পাণ্ডা ‘বাংলাদেশ’ শিরোনামে গান দুটিতে কণ্ঠ দিয়েছিলেন।

গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প