আরিফ-টিনার ‘মেঘের বাড়ি যাবো’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১১:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:১২

বছরের শুরুতেই প্রকাশ হয় প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেলের নতুন গানচিত্র ‌‘চোখের ভেতর’। জুলফিকার রাসেলের কথা ও পঞ্চমের সুরে তৈরি গানটি থেকেই দারুণ সাড়া পান টিনা।

সেই রেশ না কাটতে দুই সপ্তাহের ব্যবধানে ১৪ জানুয়ারি প্রকাশ হলো আরেকটি গানচিত্র। এবার টিনা একা নন, সঙ্গে গেয়েছেন আরিফ। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে তৈরি গানটির নাম ‘মেঘের বাড়ি যাবো’।

গানটির বাড়তি চমক হলো এর ভিডিও। যাতে মডেল হয়েছেন ‘এক জীবন’-খ্যাত অন্তু করিম ও সামান্তা শিমু। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথা ও সুরে প্রথমবার আরিফ ভাইয়ের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিলাম। গানটি শ্রুতিমধুর হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’

আরিফ বলেন, ‘এবারই প্রথম আমি আর টিনা গান করলাম। দারুণ একটা গান হলো। শ্রোতা-দর্শকরা নতুন কিছু খুঁজে পাবেন এই গানে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা