বাবা হারালেন অভিনেতা-উপস্থাপক জয়

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১১:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:২৮

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

আজ (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।

তিনি বলেন, ‌‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

নাজিম উদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে এই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন। 

নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘নাজিম আঙ্কেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বটে, তবে সেটি নেগেটিভও হন। পরে তার শরীরে অন্য জটিলতা দেখা দেয়। দুটো কিডনিতেই ছিল সমস্যা। অবশেষে চলেই গেলেন, মুক্তি পেলেন কষ্ট থেকে।’

পরিবারের সদস্যদের সঙ্গে মো. নাজিম উদ্দিন আহমেদ (সাদা পোশাক) প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা হবে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে। এরপর তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে।

এদিকে, জয়ের পিতৃবিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শোক প্রকাশ করা হয়েছে শোবিজের সহকর্মী ও নানা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প