‘স্ফুলিঙ্গ’র দিবার একঝলক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৩:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৮
image

মাত্র ২৩ দিনে শুটিং শেষ হয়েছিল তৌকীর আহমেদ নির্মিত নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর। এবার চলছে এর মুক্তির প্রস্তুতি। আর সে কারণেই এলো ছবিটির প্রথম ঝলক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসেছে ৩৪ সেকেন্ডের একটি ফার্স্টলুক।
এতে একটি স্টেজ কনসার্টের আবহচিত্র ফুটে উঠেছে। সেখানে দর্শক সারিতে পাওয়া গেলো ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র দিবা অর্থাৎ পরীমনিকে। স্টেজের সামনে দাঁড়িয়ে তাকে গানের তালে হাত তালি দিয়ে নাচতে দেখা যায়।

পরিচালক তৌকীর আহমেদ জানান, ‘স্ফুলিঙ্গ’ মূলত গানের, প্রতিবাদের ছবি। স্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। সকলের মনের ভেতরেই আছে এই স্ফুলিঙ্গ। আগামী মার্চে ছবিটি মুক্তি পাবে।

গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং।

এতে দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকছে একটি ব্যান্ডের কাহিনিও। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
সিনেমাটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প