অবশেষে সিনেমার শুটিংয়ে শাকিব

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৬:৫৫

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। গত দেড় দশক তার কাঁধেই ভর করে আছে ঢালিউড। অথচ তিনিই রয়েছেন হাত গুটিয়ে; করছেন না কোনও কাজ! গত দু’মাসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মাত্র দু’বার। আর নতুন বছরে একটি বিজ্ঞাপন ছাড়া কোনও কাজই করেননি এই তারকা।

তাই তার ভক্তদের মধ্যে ছিল উৎকণ্ঠা। তবে সুখবর হলো, অবশেষে সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব। আগামী ফেব্রুয়ারিতে তিনি অংশ নেবেন ‘আগুন’ সিনেমার দৃশ্যধারণে।

এতে তার বিপরীতে আছেন জাহারা মিতু। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনিই।

বলেন, ‘‘বিগ বাজেটে নির্মিত হচ্ছে ‘আগুন’। সব আয়োজনেই চেষ্টা করছি দর্শকের ভালোলাগাগুলোকে প্রাধান্য দিতে। ফেব্রুয়ারিতেই শুরু হবে এর কাজ।’’

জানা যায়, সে মাসের শেষদিকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চিত্রায়ণ। আপাতত গানের দৃশ্যধারণ হবে।

এদিকে, তৈরি হয়েছে ‘আগুন’ সিনেমার জন্য নতুন একটি গান। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম। গেল ২৮ জানুয়ারি মগবাজারের ফোকাস স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে বেশ ঘটা করেই মহরত হয়েছিলো ‘আগুন’ সিনেমার। সেসময় দৃশ্যধারণও হয়। এ সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ শুরু করেন পরিচালক বদিউল আলম খোকন-নায়ক শাকিব খান জুটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প