আসছে ‘হৃদয় একটা আয়না ২.০’

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

‘আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না’- বাংলা চলচ্চিত্রের এ গানটি এখনও শ্রোতাদের ঠোঁটের কোণে পাওয়া যায়।

তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সৃষ্টির পেছনে ছিলেন প্রয়াত কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল ও এন্ড্রু কিশোর। বুলবুলের কথা সুরে এন্ড্রু এতে কণ্ঠ দিয়েছিলেন। সহশিল্পী হিসেবে ছিলেন কনকচাঁপা।

‘ফুল নেবো না অশ্রু নেবো’ ছবির এ গানটির আশ্রয়ে এবার তৈরি হচ্ছে নতুন সংস্করণ। সেখানে থাকছে শুধু অন্তরাটুকুই। আর বাকিটার কথা লিখেছেন গীতিকার কবির বকুল। অন্তরার সুর ও সংগীতটুকু বাদে বাকি অংশ করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

নাম দেওয়া হয়েছে ‘হৃদয় একটা আয়না ২.০’। গেয়েছেন দিলশাদ নাহার কণা ও ইমরান নিজে। ইমরান ও কণা

মজার বিষয় হলো, এর আগে বহু গানে একসঙ্গে কণ্ঠ দেওয়া এই শিল্পীদ্বয় এবারই প্রথমবারের মতো ভিডিওতে হাজির হচ্ছেন।

গানটি নিয়ে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা তো অনেক আগের জনপ্রিয় একটি গান। অফিসিয়ালি এর ‘২.০’ সংস্করণ আমরা করছি। কোরাস পার্ট রেখে বাকিটার সুর ও সংগীত নতুন করে তৈরি করা। ইতোমধ্যে আমরা গানটির ভিডিওর দৃশ্যধারণও করেছি। এর মাধ্যমে কণা আপুর সঙ্গে ভিডিওতে প্রথম অংশ নিলাম।’’

ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এখানে কণা ও ইমরানের সঙ্গে দেখা যাবে মডেল অনিন্দিতা মিমিকে।

মিমি প্রসঙ্গে ইমরান বলেন, ‘তার লুকটা একেবারেই আলাদা। এই গানের কথার সঙ্গে এমন চেহারাই আমরা খুঁজছিলাম।’

কণা, ইমরান ও মিমি

জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি ভিডিওটি অবমুক্ত হবে। এটি প্রকাশিত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প