‘চাপাবাজ’ চমকের পর রুবেল-রাজীব জুটির ‘গোলমরিচ’

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৫

আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনও রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিলো। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী।

আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা!

এখান থেকেই মূলত শুরু হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত বিশেষ নাটক ‘গোলমরিচ’-এর অদ্ভুত গল্পটি।

সিএমভি’র ব্যানারে রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই জুটি এরইমধ্যে তুমুল আলোচনায় এসেছে গত বছরের শেষে সুপারহিট নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ উপহার দিয়ে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে ঘিরে তাদের এবারের উপহার ‘গোলমরিচ’।

একটি দৃশ্যে নিশো ও মেহজাবীন

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘‘সফলতা আগেও পেয়েছি অনেক নাটকে। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেলো। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ, এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গোলমরিচ’ শিগগিরই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প