শিল্পকলায় একুশে পদক পাচ্ছেন তাঁরা

যা বললেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৫

চলতি বছরের একুশে পদকের তালিকায় এসেছে দেশের ২১ বিশিষ্ট নাগরিকের নাম। যেখানে স্থান পেয়েছে বিনোদন অঙ্গনের ৬ খ্যাতিমান।

তাঁরা হলেন, সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা, অভিনয়-নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার, নির্মাণে সৈয়দ সালাউদ্দিন জাকী এবং আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নামগুলো ঘোষণা করা হয়।

মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করা ও পরবর্তী সময়ে অভিনয়ে ভূমিকা রাখা রাইসুল ইসলাম আসাদ মনে করছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে এমন সম্মান পাওয়াটাও বিশেষ কিছু।

পুরস্কার ঘোষণা শোনার পর নিজের অনুভূতি ব্যক্ত করে বাংলা ট্রিবিউনকে এই কিংবদন্তি অভিনেতা বলেন, ‘পুরস্কার সবসময়ই ভালো লাগার বিষয়। এর বাইরেও ভালো লাগার একটি কারণ আছে। একসময় দেশের জন্য যুদ্ধ করেছি। এরপর অভিনয় নিয়ে কাজ করে চলেছি। এমন একটা সময় রাষ্ট্রীয় পুরস্কারটি পেলাম, তখন মুক্তিযুদ্ধের শক্তির সরকার দেশ পরিচালনা করছে। আর চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনও চলছে। এটাও খুব সুন্দর একটি দিক।’

শিল্পকলার এই ৬ জনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানস্বরূপ তিন ভাষাসৈনিক, তিন মুক্তিযোদ্ধা, তিন সাহিত্যিক, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি ও আলোকচিত্রে একজন করে মোট ২১ জনকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান