ভালোবাসা দিবসে নিজ চ্যানেলে কর্নিয়া

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮

তারেক আনন্দ, কর্নিয়া ও হৃদয় হাসিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্রকাশ হচ্ছে কর্নিয়ার নতুন গানচিত্র ‘খেয়ালি মন’। এটি প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেলে।

গানের কথা লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজার, রাঙামাটির মনোরম লোকেশনে।

কর্নিয়া বলেন, ‘প্রথমত গানের কথাগুলো আমার ভালো লেগেছে। এরপর হৃদয় হাসিন যখন সুর করলো সেটা শোনার পরই সিদ্ধান্ত নিই এই গানটা আমার চ্যানেল থেকে ছাড়বো। চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।’

এই পাওয়ার ভয়েস জানান, তার ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছেন। কথা দিয়েছেন, এখন থেকে নিয়মিত এই চ্যানেল থেকে গান প্রকাশের বিষয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প