তানজীব-পূজার দ্বিতীয় উদ্যোগ

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩

তানজীব সারোয়ার ও বাঁধন সরকার পূজা আলাদা হয়ে প্রচুর সফল গান উপহার দিয়েছেন। তবে একসঙ্গে গানের সংখ্যা মাত্র একটি!

সেই রেশ ধরে এই জুটিকে নিয়ে আবারও গান প্রকাশ করছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। গানচিত্রটির নাম ‘হারিয়ে গেলে কষ্ট পাবো’। তানজীব সারোয়ারের কথা-সুর-কণ্ঠে সহশিল্পী হিসেবে এতে কণ্ঠ মিলিয়েছেন পূজা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

তানজীব জানান, গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে হাজিরা থাকছে তানজীব-পূজাও।

গানটি প্রসঙ্গে তানজীব বলেন, ‘এটা ভালোবাসার গান। ভালো বাংলা গান। শ্রোতা-দর্শকদের জন্য এটা আমাদের ভালোবাসা দিবসের উপহার।’

সিএমভি জানায়, গানচিত্রটি প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

পূজা বলেন, ‘তানজীব ভাইয়ার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। প্রথম গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। গানটিতে রোমান্টিক একটা গল্প আছে। ছেলেটা প্রেম করতে চায়। মেয়েটা বন্ধু থাকতে চায়। ভিডিওটাও দারুণ হয়েছে।’

তানজীব-পূজার প্রথম গানচিত্র ‘ফানুশ’। সিএমভি’র ব্যানারে এটি প্রকাশ হয় গেলো বছর কোরবানির ঈদে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প