করোনার টিকা নিলেন নাঈম-শাবনাজ

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৮

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ নিলেন করোনার টিকা।

নাঈমের পৈতৃক এলাকা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপস্থিত হয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেন এই দম্পতি।

নাঈম জানান, তারা দুজনই ভালো আছেন। কোনও অসুস্থতা বোধ করছেন না।

এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক অন্যদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকাটা নিলাম। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন।’

১৯৯১ সালে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন খাজা নাঈম মুরাদ ও শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। তাদের চলচ্চিত্রের মধ্যে আছে- ‘চোখে চোখে, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘সাক্ষাৎ’, ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’, ‘জজ-ব্যারিস্টার’ প্রভৃতি।

১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন নাঈম-শাবনাজ। প্রায় ২৭ বছরের সংসার জীবন নিয়ে শোবিজের অন্যতম রোমান্টিক জুটির উদাহরণ হয়ে আছেন তারা।

নাঈম-শাবনাজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় ২০০১ সালে।

করোনার ভ্যাকসিন নিলেন জেমস্

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প