পুরনো গল্পে নতুন নির্মাণ

তিন দশক পর আবারও আফসানা মিমি

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৬

অভিনয় ও নির্মাণ দুটোতেই সমান সফল আফসানা মিমি। যদিও মাঝে দুটো বিভাগ থেকেই খানিক দূরে ছিলেন, অস্পষ্ট কারণে।

এবার নতুন একটি ধারাবাহিক দিয়ে আবারও দুটো ধারায় ফিরছেন তিনি। কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম ‘সায়ংকাল’। একই উপন্যাস অবলম্বনে তিন দশক আগেও একবার নাটক প্রচার করেছে বিটিভি।

নতুন নির্মাণের জন্য নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি। পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আফসানা মিমি।

১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে নতুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচার হবে।

‘সায়ংকাল’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার। দীর্ঘ এ ধারাবাহিকটিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজীদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, মুবিদুর সুজাত, জয়িতা মহলানবীশসহ অনেকেই।

একটি দৃশ্যে প্রীতি, মিমি ও নাঈম আফসানা মিমি বলেন, ‘‘বিটিভি থেকে যখন নতুন নাটক তৈরির ব্যাপারে আলাপ হচ্ছিল, তখন মহাপরিচালক স্যার সাহিত্যনির্ভর কাজের ব্যাপারে আগ্রহ দেখালেন। আমি তখন ‘দক্ষিণায়নের দিন’ নতুন করে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে পারি কিনা- বলতেই তিনি বেশ উৎসাহ দেন। মূলত ৩০ থেকে ৩৫ বছর আগে এই উপন্যাস অবলম্বনে একটি নাটক বিটিভিতে প্রচার হয়েছিল। উপন্যাসটির সঙ্গে আবারও নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আবারও সেটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। একটি মধ্যবিত্ত পরিবারের বহু স্তর জীবনের পূর্ণরূপ তুলে ধরার চেষ্টা করেছি নাটকটির মাধ্যমে।’’

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন। একুশে টিভিতে প্রচারিত এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়। এরপর একে একে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’ ও ‘সাতটি তারার তিমির’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প