পুলকের ভিন্ন এক প্রেমের গল্প

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

এই ভালোবাসা দিবসে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন অন্য এক পুলক অধিকারী।

তারিক তুহিনের কথায় সম্প্রতি ভিন্ন স্বাদের একটি প্রেমময় গান বেঁধেছেন তিনি। নাম ‘রব জানে’। গানটির সুর করেছেন তুহিন-পুলক দুজনেই। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

এর ভিডিওতেও রয়েছে চমক। শুভব্রত সরকারের নির্মাণে এতে মডেল হয়েছেন সংগীত শিল্পী পুলক নিজেই। তার বিপরীতে আছেন মডেল চমক। পুরো শুটিং হয়েছে নাটোরের রাজবাড়িতে।

গানটি প্রসঙ্গে পুলক বলেন, ‘অনেক দিন পর বিশেষ এই গানটি তৈরি করলাম। চেষ্টা করেছি অডিও-ভিডিও দুটো ক্ষেত্রেই নতুন কিছু করার। আশা করছি গানটি প্রকাশের পর সেটি অনুভব করবেন সবাই।’

জানা গেছে, এই গানচিত্রে দেখা যাবে হিন্দু-মুসলমানের অন্য এক প্রেমের গল্প। যেখানে মুসলমান প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন পুলক অধিকারী।

সিনে আর্টের ব্যানারে নির্মিত ‘রব জানে’ উন্মুক্ত হচ্ছে ১৩ ফেব্রুয়ারি পুলক অধিকারীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানচিত্রে পুলক ও চমক

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প