পূর্ণিমার সামনে রিয়াজ-ফেরদৌস

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩

আবারও সঞ্চালনার চেয়ারে দেখা যাবে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভির জন্য তৈরি এ অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে নায়িকার নামকে কেন্দ্র করেইপূর্ণিমার আলোয়।

আগামী ৬ মার্চ এর প্রথম পর্ব প্রচার হবে। সেখানে উপস্থিত হচ্ছেন তার দুই সহকর্মী রিয়াজ ও ফেরদৌস।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছে দেশটিভি।

তারা জানায়, নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। যেখানে জুটিবেঁধে তারকা হাজির হবেন। তবে শুধু বিনোদন নয়, খেলাধুলাসহ বিভিন্ন অঙ্গনের মানুষরা পূর্ণিমার আলোয় উপস্থিত হবেন।

এদিকে জানানো হয়, অনুষ্ঠানটি নিয়ে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি রাজধানীর কাওরান বাজারের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে পূর্ণিমা ও দেশটিভির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে। এতে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্টরা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প