‘প্রেমিক’ যখন বিরোধী দলে!

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪০

পশ্চিমবঙ্গের রাজনীতি বা টলি শিল্পীদের নাটকীয়তা দিনে দিনে নতুন মাত্রা পাচ্ছে। ফেসবুকে নেতাদের বিপক্ষে কবিতা আবৃত্তি করে তুমুল বাহবা পাওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ যোগ দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপিতে। এরমধ্যেই খবর এসেছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বিশেষ বন্ধু বা কথিত প্রেমিক যশ দাশগুপ্তও একই কাজ করেছেন।

খবরটি পশ্চিমবঙ্গের গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে অন্য আরেকটি কারণে। তা হলো, কয়েক মাস ধরেই এই সাংসদ সংসার জীবন নিয়ে আলোচনায় আছেন। স্বামী নিখিল জৈনের বাসা ছেড়ে তিনি থাকছেন বাবার বাসায়। চলছে ভাঙনের সুর। পাশাপাশি বেশ ঘনিষ্ঠভাবে উপস্থিতি দেখা যাচ্ছে যশ গুপ্তের সাথে।

মিডিয়ার দাবি, তার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত।

তবে এরইমধ্যে নুসরাতের বিপরীত মতাদর্শে যশের দাঁড়ানোয় প্রশ্নও উঠেছে—তবে কি তাদের সম্পর্কেও ফাটল দেখা দিয়েছে?

সম্পর্ক ভাঙার কারণ হিসেবে কলকাতার পত্রিকাগুলো যেসব বিষয় সামনে নিয়ে এসেছিল, তার মধ্যে অন্যতম নিখিলের পরিবারের রাজনৈতিক মতাদর্শ। ওই পরিবারের লোকজন নাকি নুসরাতের বিপরীত মতাদর্শের রাজনীতির সাথে যুক্ত। এখন যশগুপ্তও বিজেপিতে যোগ দিয়ে জানান দিলেন মনের দিক দিয়ে এক হলেও রাজনৈতিকভাবে দুজন আলাদা জগতের মানুষ।

তবে বিষয়টি নিয়ে এখন নুসরাত বা যশ কোনও মন্তব্য করেননি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প