৩ ছবির কারণে ‘১০০ ছবি’তে নেই শান্ত!

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২

শান্ত খানের প্রথম ছবি ছিল উত্তম আকাশের ‘প্রেম চোর’। এরপর করেছেন শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ও শাহীন সুমনের ‘গ্যাংস্টার’।

১৪ মার্চ থেকে শুরু করবেন রনির ‘বুবুজান’। সেটি শেষ করেই শুরু করবেন পূজন মজুমদারের ‘প্রিয়া রে’। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করবেন উত্তম আকাশের নাম ঠিক না হওয়া আরেকটি ছবির শুটিং।

এই ৩ ছবি নিয়ে এতটাই ব্যস্ত শান্ত, নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নির্মিতব্য ১০০ ছবির একটিতেও নাম লেখাতে পারেননি এই তরুণ নায়ক! যেটি নিয়ে এরমধ্যে চলছে নানা সমালোচনাও। অভিযোগ রয়েছে, প্রযোজক সেলিম খান সিনেমার উন্নয়নের কথা বলে একসঙ্গে ১০০ ছবি নির্মাণের ঘোষণা দিলেও ছেলে শান্তকে রাখেননি একটিতেও। কারণ, ছবিগুলো হবে মানহীন, কম বাজেটের।

এ বিষয়ে শান্ত বলেন, ‘হল মালিকরা এখন ছবি সংকটে ভুগছেন। তাদের কথা মাথায় রেখে আমরা ঝটপট ১০০ ছবি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। এতে যুক্ত আছেন মেধাবী পরিচালক-শিল্পীরা। আশা করছি এই বছরই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তবে আমার হাতে থাকা ৩টি ছবির টানা ব্যস্ততার কারণে নতুন ছবির জন্য সময় বের করতে পারিনি। এটাকে অন্যভাবে নেওয়ার সুযোগ নেই।’

‘বুবুজান’, ‘প্রিয়া রে’ ও উত্তম আকাশের ছবিটি নিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটি ছবির গল্প দর্শকদের ভালো লাগবে। আমার চরিত্রতেও থাকছে বৈচিত্র্য। একটিতে আমি একজন অভাগা বোনের ভাই, আরেকটিতে প্রেমিকার জন্য পাগল আবার অন্যটিতে প্রতিবাদী যুবক। আমি দর্শকদের ঠকাতে চাই না কখনও। তাদের জন্য ভালো ভালো কাজ করার চেষ্টা করবো। আমার সঙ্গে প্রতিটি ছবির নায়িকা আলাদা। আশা করছি, দর্শকদের ভালোবাসা পেয়ে আমি অনেকদূর এগিয়ে যেতে পারবো।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প