২টি জনপ্রিয় গান অবলম্বনে ৬ নাটক

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ৬টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবাল-এ। মজার তথ্য হলো, দুটি জনপ্রিয় বাংলা গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ফিকশনগুলো।

অন্যদিকে এই কাজগুলোর মাধ্যমে ঢাকার একঝাঁক নির্মাতা ও শিল্পী নিজেদের মেলে ধারতে পারছে বিশ্ববাজারে। এমনটাই মনে করছে জি ফাইভ সংশ্লিষ্টরা।

রোমান্স, প্রহসন, ব্যঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের এই ফিকশনগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, জিয়াউল ফারুক অপূর্ব, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শিবা আলী খান, সারিকা সাবাহ, অহনা রহমান প্রমুখ।

ফেব্রুয়ারি বাংলাদেশে যেমন বসন্তের মাস তেমনি ভালোবাসারও। আর ভালোবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটকগুলো।

‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালোবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো। জনপ্রিয় এই বাউল গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’ নাটক ৩টি।

অন্যদিকে ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে শাখাওয়াত মানিকের ‘চেনা মুখ, অচেনা ঠিকানা’, মেহেদী হাসানের ‘হাই ভলিউম’ এবং সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’।

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ ও WTFry ভালো সাড়া ফেলেছে। এবার বাংলাদেশের অন্যতম নির্মাতা এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে ৬টি নাটক চূড়ান্ত করতে পেরে আমরা আনন্দিত। দেশের সব মানুষ যেন স্থানীয়ভাবে নির্মিত এই নাটকগুলো উপভোগ করতে পারেন এজন্য বিনামূল্যে কনটেন্টগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই নাটকগুলো আন্তর্জাতিক দর্শকদের বাংলাদেশি কনটেন্টের প্রতি আকৃষ্ট করবে বলেও আমাদের প্রত্যাশা।”

জি ফাইভ অ্যাপে আগামী ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে নতুন বিভাগে মুক্তি পাবে কাজগুলো।

জি ফাইভ হলো বিশ্ব মিডিয়া ও বিনোদন জগতের অন্যতম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জিল) পরিচালিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। ২০১৮ সালের অক্টোবরে ১৯০টির বেশি দেশে কার্যক্রম শুরু করে জি ফাইভ। হিন্দি, ইংরেজি, বাংলা, মালয়ালাম, তামিল, তেলেগু, কন্নাডা, মারাঠি, ওড়িয়া, ভোজপুরি, গুজরাটি ও পাঞ্জাবি এবং ছয়টি আন্তর্জাতিক ভাষার- মালয়, থাই, বাহাসা, জার্মান, রাশিয়ান ও আরবি কনটেন্ট রয়েছে প্ল্যাটফর্মটিতে। জি ফাইভ-এ রয়েছে ১ লাখ ৩০ হাজার ঘণ্টার বেশি অন ডিমান্ড কনটেন্ট এবং ৪৫টি লাইভ টিভি চ্যানেল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’