একসঙ্গে দুই সিনেমা

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে ভালোই পরিচিতি মিলেছে অভিনেতা আসিফ নূরের। গেল সপ্তাহে মুক্তি পেলো দ্বিতীয় ছবি শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’।

প্রথম দুই সিনেমা মুক্তির মাঝে প্রায় ৫ বছর সময়ের দূরত্ব থাকলেও এবার একসঙ্গে দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন আসিফ। জানান, এমডি মোতালেব পরিচালিত ‘মন যারে চায়’ ও জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি রাজধানীর একটি লোকেশনে ‘মন যারে চায়’ সিনেমার শুটিং শুরু হয়েছে। তবে এতে তিনি অংশ নিচ্ছেন বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে। আর অন্য ছবিটির শুটিংও দ্রুত শুরু হবে। দুটো ছবির কাজই চলবে পাশাপাশি, একটানা।

আসিফ নূর বলেন, ‘অভিনয়টা আমি একেবারে হৃদয় থেকে করি। তাই নিজের ব্যবসার প্রচুর ব্যস্ততার মাঝেও সিনেমার জন্য সময় বের করি। চেষ্টা করি ভালো গল্পে কাজ করতে। সংখ্যার চেয়ে মানের গুরুত্ব আমার কাছে বেশি। নতুন দুটি সিনেমার গল্পই ভালো মানের।’

‘মন যারে চায়’ সিনেমাতে আসিফের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সেলিনা আফ্রি। তারা এর আগে একসঙ্গে ‘মায়া’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আর ‘এক পশলা বৃষ্টি’তে এই অভিনেতার সহশিল্পী কায়েস আরজু ও আঁচল।

দুটি ছবিই শাপলা মিডিয়ার আলোচিত ১০০ সিনেমার অংশ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প