বাংলায় নতুন দুটি কার্টুন সিরিজ

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪১

শিশুদের জন্য সুখবর! হলিউডের সাড়া জাগানো কার্টুন সিরিজ ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ ও ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ আসছে দুরন্ত টিভির পর্দায়।

বহুল জনপ্রিয় এই কার্টুন সিরিজ দুটি ১ মার্চ থেকে প্রচার শুরু হবে বলে জানিয়েছে দুরন্ত সূত্র। ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ প্রচার হবে সকাল ১০টা, দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে। অন্যদিকে ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ প্রচার হবে সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ও রাত ৯টায়।

এই দুটি কার্টুন সিরিজ ইতিমধ্যে বিশ্বের বহু দেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সব বয়সী মানুষের কাছে। এবারই প্রথম দর্শকরা বাংলা ভাষায় উপভোগ করতে পারবে তাদের পছন্দের এই কার্টুন সিরিজ দুটি। জানালেন দুরন্ত টিভির গণসংযোগ ও বিপণন কর্মকর্তা জাফরিন খান।

দ্য পঙ্গেুইনস্ অব মাদাগাস্কার বিশালদেহী পান্ডা পো ও তার বন্ধুদের মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’। অন্যদিকে ৪ পেঙ্গুইন বন্ধুর দারুণ মজার অভিযান নিয়ে থাকছে ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প