প্রেমের শুরু ফেক আইডি দিয়ে!

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮

রুদ্রর আসল নাম রোহান, থাকেন বিদেশ। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় বাংলাদেশে থাকা কণার সঙ্গে।

কথায় কথায় বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। আর এই ভালোবাসার গভীরতা পরখ করার জন্য কণা রোহানকে ভালোবাসা দিবসে তার সামনে হাজির হতে বলে। দেশে আসে রোহান। কিন্তু ইতোমধ্যে কণার ফেসবুক আইডি থেকে রোহানকে ব্লক করা হয়। ফোন বন্ধ। বাড়ির যে ঠিকানা দিয়েছিল, সেটিও ভুয়া। বিপাকে পড়ে রোহান!

কারণ, দুজনের পরিচয়-প্রেমের শুরুটাই হয় ফেসবুকের ফেক আইডি দিয়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রাস্তায় দেখা হয় রোহান-কণার! এভাবেই রহস্যময় এক প্রেমের গল্পে এগিয়ে চলে নাটক ‘ফেক লাভ’।

আহসান হাবিবের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও ঐন্দ্রিলা আহমেদ। আরও আছেন পাভেল ইসলাম, মীর শহীদ, আবির খান, মাহা শিকদার প্রমুখ।

নির্মাতা দীপু হাজরা জানান, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাকটি প্রচার হবে আরটিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প