লোকগানে প্রথমবার দেবলিনা, সঙ্গে সন্দীপন

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১৩:০৫আপডেট : ১১ মার্চ ২০২১, ১৮:৩৪

বৈশাখী ফোক- বৈশাখী টেলিভিশনে লোকগানের জনপ্রিয় লাইভ মিউজিক্যাল শো এটি। যা প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে।

আফরিন অথৈয়ের উপস্থাপনায় ১২ মার্চ এতে সরাসরি গাইবেন সংগীতশিল্পী দেবলিনা সুর ও সন্দীপন।

দেবলিনা ও সন্দীপন বললেন, ‘প্রিয় দর্শকদের জন্য ভালো লাগার কিছু গান গাইব। আশা করি, গানগুলো তাদের ভালো লাগবে।’

অনুষ্ঠানটি নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘লোকগান বাংলাদেশের সংগীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সংগীত। নিজভূমে বাঙালি জাতি আপন অস্তিত্ব রক্ষায় সহস্র বছরের সংগ্রামের মধ্যদিয়ে সৃষ্টি করেছে নিজস্ব সংস্কৃতি, যা পূর্বপুরুষ দ্বারা পর্যায়ক্রমে বিস্তার লাভ করেছে। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ-দুঃখ, প্রেম, দেহতত্ত্ব ও সৃষ্টি তত্ত্বের কথা ফুটে ওঠে এই সংগীতে। সেই কথা ও সুরের ভাব-রস-মাধুর্য দেশ-বিদেশের সব মানুষকে জানাতে এবং প্রাচীন লোকগানের ভাণ্ডারকে জনগণের মধ্যে সমসাময়িক মিউজিক কম্পোজিশনের মাধ্যমে নতুন আঙ্গিকে সরাসরি তুলে ধরতেই বৈশাখী ফোক অনুষ্ঠানের আয়োজন।’

জানা যায়, অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন লিটু সোলায়মান।

/এমএম/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প