দুর্ঘটনায় প্রয়াত শিল্পী পার্থ ও হানিফের জন্য অনলাইন ফান্ড

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ১৬:৩১আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৯:৩৫

গত ১৩ মার্চ ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতের দুই পরিচিত মুখ পার্থ প্রতিম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির পরিবার এখন ভীষণ অসহায়।

তাই তাদের পাশে দাঁড়ানোর অনন্য এক উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। অনলাইনে ফান্ড তৈরি করছেন তিনি। ইতোমধ্যে সংগ্রহ হয়েছে সাড়ে পাঁচ লাখেরও বেশি টাকা।

বিষয়টি নিয়ে ফুয়াদ বলেন, ‘হানিফ ও পার্থের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছি। তারা খুব সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। ক্ষতিটা অপ্রস্তুত এবং কিছুই তাদের ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু আমরা তাদের পরিবারকে সাহায্য করতে পারি। আমি যা বুঝতে পারছি, তারা তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। হানিফের দুটি ছেলে, যাদের মধ্যে একজনের বয়স ১৬ ও অপরজনের ৬ বছর। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাশে দাঁড়ানো উচিত।’

বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীরও। লেখেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুণী দুজন মিউজিশিয়ান হারালাম আমরা। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এটা ঠিক, হানিফ কোনও দুস্থ মিউজিশিয়ান ছিলেন না। এরপরও তার পরিবারের উপার্জনক্ষম তিনিই ছিলেন। বসে থেকে তো রাজার ভাণ্ডারও ফুরায়। আমি ভাবছিলাম, আমরা সব শিল্পী মিলে যদি তার ছেলে দুটোর জন্য একটা কিছু করে দিতে পারতাম, খুব ভালো হতো। এরমধ্যে ফুয়াদ আল মুক্তাদির একটা ফান্ড রেইস করছেন, যা ভীষণ প্রশংসনীয়। পার্থ দার পরিবারের প্রতিও আমাদের ও সরকারের সম্মিলিত সহযোগিতা আশা করছি।’

জানা যায়, সাড়ে ৮ লাখ টাকা এই ফান্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে। ইতোমধ্যে যার অনেকটাই এসেছে। পুরোটা হওয়ার পর এই দুই প্রয়াতের পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে নির্ধারিত স্টেজ শোতে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে হানিফ ও পার্থকে বহনকারী গাড়ি।

উল্টোদিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। মারাত্মক আহত হন গাড়িতে থাকা পার্থ, হানিফ, বিউটি খানসহ অন্যরা।

ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ। গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হানিফকেও মৃত ঘোষণা করেন।

এছাড়া গাড়িতে থাকা কণ্ঠশিল্পী বিউটি খান, মিউজিশিয়ান নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ চিকিৎসাধীন আছেন। হানিফ আহমেদ ও পার্থ গুহ দুজনেই অন্যতম সেরা পারকাশন ও প্যাড বাদক। দেশের বেশিরভাগ শিল্পীর সঙ্গে তারা স্টেজ শেয়ার করে আসছিলেন দুই দশক ধরে।

অনলাইন ফান্ডের লিংক: https://www.facebook.com/donate/2814140135518020

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প