শমী কায়সারের সঞ্চালনায় ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ১৩:৫১আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৫৭

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

এই বিশেষ দিনটিতে অভিনেত্রী শমী কায়সারের কাছ থেকে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবেন একদল শিশু। বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন তিনি। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশুবান্ধব রূপ।

আর এসব দেখা যাবে দুরন্ত টেলিভিশনে প্রচার ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে। এতে শমী কায়সারের গল্পের অতিথি হয়ে এসেছে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী ও সিরাতিম মুস্তাকিম দিহান।

জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে আজ, বুধবার বিকাল ৫টায়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প