এলো ইমরান-কেয়ার ‘আলো’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৬:২৭আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৭:৪৯

উন্মুক্ত হলো ইমরানের নতুন প্রজেক্ট ‘আলো’। বান্দরবানের শৈলপ্রপাতে চিত্রায়িত এই গানচিত্রে দেখা মিলেছে মডেল কেয়া পায়েলকে। নৈসর্গিক লোকেশনে দুজনের রোমান্টিক রসায়ন চোখে লাগার মতো।

মঙ্গলবার (২৩ মার্চ) গানচিত্রটি উন্মুক্ত হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ভিডিওতে ইমরান-পায়েলের সহশিল্পী হিসেবে দেখা গেছে এর কণ্ঠশিল্পী পনি চাকমাকেও।

‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ প্রতিযোগীর একজন রাঙামাটির পনি চাকমা। একই আয়োজনের বিচারক ছিলেন ইমরান মাহমুদুল। প্রতিযোগিতা চলার সময়েই সেরা ৫ প্রতিযোগীকে বিচারক কথা দিয়েছেন তাদের প্রথম মৌলিক গানটি নিজ উদ্যোগে করে দেবেন।

মূলত সেই ধারাবাহিকতায় এবার সিএমভি’র ব্যানারে ইমরান-পনি হাজির হলেন ‘আলো’ নিয়ে। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

পনি ও তার গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘পনিসহ ‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ জনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করবো। সেই অনুসারে সিএমভি’র সহযোগিতায় এরমধ্যে ৪ জনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’’

এদিকে পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্লাটফর্মে থাকতে ইমরান ভাইয়া বলেছিলেন আমাদের পাঁচ জনকে নিয়ে গান করবেন। আমি সেই সুযোগটি পেয়েছি। এর জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প